Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাগীরথী কাপে ফাইনালে ২ ক্লাব  

ভাগীরথী কাপে ফাইনালে ২ ক্লাব
 
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: বহরমপুরে ভাগীরথী কাপে ফাইনালে উঠল খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি ও বহরমপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। শুক্রবার গ্রুপ এ ও গ্রুপ বি-এর চারটি দলের সেমিফাইনাল ম্যাচ ছিল। গ্রুপ এ থেকে ভগবানগোলা ইয়ুথ ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে ফাইনালে পৌঁছল খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি। প্রথমে ব্যাট করে ভগবানগোলা ৯০ রানে ১০ উইকেট হারায়। পাল্টা ব্যাট করতে নেমে সবুজ সঙ্ঘ সেবা সমিতি ৩ উইকেট হারিয়ে ৯৩ রান করে। অন্যদিকে গ্রুপ বিতে হিন্দ ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠল এফইউসি। জয়ের জন্য ১৪২ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ৭৬ রানেই ১০ উইকেটের পতন ঘটে হিন্দ ক্লাবের। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, শনিবার স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ