Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরে প্রতারণার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করল ভগবানপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সৌমেন গিরি। তাঁর বাড়ি নন্দীগ্রাম এলাকায়। তিনি ভগবানপুরের একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন

ভগবানপুরে প্রতারণার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: প্রতারণার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করল ভগবানপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সৌমেন গিরি। তাঁর বাড়ি নন্দীগ্রাম এলাকায়। তিনি ভগবানপুরের একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। পুলিস সূত্রে খবর, ওই শিক্ষক শেয়ার মার্কেটে টাকা খাটাতেন। পূর্ব পরিচিতির সূত্রে পশ্চিম মেদিনীপুর জেলার এক ব্যক্তিকে তিনি বলেন, শেয়ার মার্কেটে টাকা লাগালে তা থেকে একটি পার্সেন্টেজ পাবেন তিনি। পাশাপাশি শেষে মূল টাকাও পাবেন। তাঁর কথায় রাজি হয়ে সাড়ে তিন লক্ষ টাকা দেন ওই ব্যক্তি। কিন্তু কোনও টাকা পাননি। পরবর্তীকালে টাকা দেওয়ার জন্য ওই শিক্ষককে চাপ দেন তিনি। পাওনাদারকে চেকের মাধ্যমে টাকা দিয়েছিলেন ওই শিক্ষক। কিন্তু সেই চেক বাউন্স করে। সৌমেন পরবর্তীকালে সেই টাকা পাওনাদারকে দেননি। এরপরই ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ