সংবাদদাতা, কাঁথি: বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধানের মৃত্যুর জেরে ভগবানপুর-১ ব্লকের ভগবানপুর পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল। ওই পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হওয়া এবং পঞ্চায়েত এককভাবে তৃণমূলের দখলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। যার হিসেব কষতে শুরু করেছে শাসকদল। এরই মধ্যে বুধবার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিলেন তৃণমূলের উপপ্রধান শেখ আনোয়ার। বিডিওর নির্দেশ মেনেই আপাতত উপপ্রধানই প্রধানের দায়িত্ব সামলাবেন।
Advertisement
গত পঞ্চায়েত নির্বাচনে ২২টি আসনের মধ্যে শাসক ও বিরোধী বিজেপি সমান সমান অর্থাৎ ১১টি করে আসনে জয়ী হওয়ায় লটারি হয়। টসের মাধ্যমে প্রধান ও উপপ্রধানের পদ ঠিক হয়। প্রধান পদ পায় বিজেপি। প্রধান হন নবনীতা কুইলি বর্মণ। উপপ্রধান হন তৃণমূলের আনোয়ার সাহেব। কয়েকদিন আগে প্রধান নবনীতাদেবী পরচুলা রং করার বিষাক্ত কেমিক্যাল খেয়ে মারা যান। তারপরই রাজনৈতিক সমীকরণ পাল্টে গিয়েছে। রাতারাতি সংখ্যাগরিষ্ঠ হয়েছে তৃণমূল, আর সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। যদিও প্রধান পদটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। যে কেউ সেই পদে বসতে পারবেন না। আগামী ছ’মাসের মধ্যে নতুন প্রধান নির্বাচন হবে। ফের প্রধান পদ পাওয়ার ব্যাপারে আশাবাদী বিজেপি নেতৃত্ব। তৃণমূলও প্রধান পদ ও পঞ্চায়েত দখলে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
ব্লক তৃণমূল সভাপতি রবিনচন্দ্র মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পণ্ডা বলেন, প্রধানের মৃত্যুর ঘটনা দুভার্গ্যজনক। তবে সংখ্যার নিরিখে আমরা এখন এগিয়ে রয়েছি। বিজেপির কয়েকজন সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা আমাদের দিকে আসবেন। আমরাই পঞ্চায়েত দখল করব। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সহ সভাপতি স্বপন রায় বলেন, সংখ্যালঘু হওয়ার কোনও প্রশ্ন নেই। ছ’মাসের মধ্যে পুনরায় নির্বাচন হলে আমরাই জয়ী হব।