সংবাদদাতা, কাঁথি: শুক্রবার রাতে ভগবানপুর থানার বেঁউদিয়া পঞ্চায়েতের লালপুর এলাকায় বোমাবাজির অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে এলাকায় বোমা পড়ে বলে খবর। এই ঘটনায় একজন জখম হন বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। একজনকে আটক করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, ওইদিন রাতের দিকে আচমকা রাস্তায় বোমাবাজি করা হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিস জানিয়েছে, একজন ব্যক্তি এলাকায় গণ্ডগোল পাকাচ্ছিল। তাকে আটক করা হয়। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।



