Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় কীটনাশক খেয়ে মৃত্যু

ভগবানগোলায় কীটনাশক খেয়ে মৃত্যু
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: পারিবারিক অশান্তির জেরে অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম নুর ইসলাম(৪২)। বাড়ি ভগবানগোলা থানার ওলাপুর। পেশায় নির্মাণ শ্রমিক নুর সাহেব গত বৃহস্পতিবার সকালে মাঠে ঘাসমারা কীটনাশক খান। বাড়ি ফিরে বোনকে সব বলে অনুতাপ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লালবাগ মহকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার সকাল ৯টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। কেউ কোনও অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিস।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ায় কাজে না গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান নূর সাহেব। ঘণ্টাখানেক পর ফিরে এসে বোনকে বলেন আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিস। মৃতের দাদা সাহাবুল ইসলাম বলেন, সঠিক কারণ আমাদের জানা নেই। তবে পারিবারিক অশান্তির জেরেই অভিমানে আত্মঘাতী হয়েছে বলে শুনেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ