Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় গাঁজা সহ গ্রেপ্তার ২ মাদক কারবারি

ভগবানগোলায় গাঁজা সহ গ্রেপ্তার ২ মাদক কারবারি
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: সোমবার রাতে ভগবানগোলা থানার কালুখালি এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে পুলিস প্রচুর পরিমাণে গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম নবকুমার সরকার ও ষষ্ঠী মণ্ডল। নবকুমার সরকারের বাড়ি রানিনগর থানার সীমান্তপাড়া এবং ষষ্ঠী মণ্ডলের বাড়ি জিয়াগঞ্জ থানার বিলকান্দি কলোনিতে। মঙ্গলবার ধৃতদের সাত দিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হয়। ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই বলেন, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, সীমান্তের কোনও কারবারিকে হাত বদলের উদ্দেশ্যে ওইদিন রাতে দুই কারবারি কালুখালির ওই আমবাগানে এসেছিল। তবে তার আগেই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২৫ কেজি গাঁজা, একটি বাইক ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আড়াই লক্ষাধিক টাকা। গাঁজা কোথা থেকে নিয়ে নিয়ে এসে কাকে হাত বদলের জন্য এসেছিল এবং মাদক কারবারের সঙ্গে আরও কারা রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ভগবানগোলা থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, সোর্স মারফত আগাম খবর ছিল ওইদিন রাতে কালুখালি এলাকায় মাদকদ্রব্য হাত বদল হবে। খবর মোতাবেক ভগবানগোলা থানার পুলিসের একটি টিম সন্ধ্যার পর থেকে কালুখালি মোড় এবং পার্শ্ববর্তী এলাকায় নজরদারি শুরু করে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ