Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভবন নির্মাণের তিনবছর পর চালু হচ্ছে মডেল ইংরেজি মাধ্যম স্কুল

অবশেষে মার্চ থেকে চালু হবে সিতাইয়ের মডেল ইংলিশ মিডিয়াম স্কুল। এজন্য ছ’ জন অতিথি শিক্ষক নিয়োগ করা হয়েছে। একজন গ্রুপ ডি এবং একজন গ্রুপ সি কর্মচারীও নিয়োগ করেছে প্রশাসন। পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে নতুন শিক্ষাবর্ষে ক্লাস চালু হবে।

ভবন নির্মাণের তিনবছর পর চালু হচ্ছে মডেল ইংরেজি মাধ্যম স্কুল
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: অবশেষে মার্চ থেকে চালু হবে সিতাইয়ের মডেল ইংলিশ মিডিয়াম স্কুল। এজন্য ছ’ জন অতিথি শিক্ষক নিয়োগ করা হয়েছে। একজন গ্রুপ ডি এবং একজন গ্রুপ সি কর্মচারীও নিয়োগ করেছে প্রশাসন। পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে নতুন শিক্ষাবর্ষে ক্লাস চালু হবে। 
Advertisement
সিতাইয়ের পূর্ব কোনাচাতরায় এই মডেল ইংলিশ মিডিয়াম স্কুল খোলার সিদ্ধান্ত হয়। স্কুলের জন্য ভবন নির্মাণ করে পূর্তদপ্তর। ২০২১ সালে ভবন নির্মাণ শেষে হলেও এত বছরে ক্লাস শুরু করাতে পারেনি শিক্ষাদপ্তর। অব্যবহৃত ভবনে নির্বাচনের সময় নিরাপত্তা কর্মীদের রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। তারপর নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি। ভেঙেছে দরজা-জানালা। স্কুল তৈরি করলেও পঠনপাঠন চালু না হওয়ায় এলাকার বাসিন্দারাও প্রশ্ন তুলছিলেন। এরপরই দপ্তরের গড়িমসির বিষয়টি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নজরে আনেন সিতাইয়ের নতুন বিধায়ক সঙ্গীতা রায়।  কলকাতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানানোর পর নড়েচড়ে বসে কোচবিহারের শিক্ষকর্তারা। পরবর্তীতে ভবনটি পরিদর্শন করে দ্রুত পঠনপাঠন শুরুর পরিকল্পনা করেন জেলা শিক্ষাদপ্তরের কর্তারা। শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের নিয়োগ করা হয়। 
সিতাইয়ের বিধায়ক বলেন, দ্রুত মডেল স্কুলটি চালুর জন্য শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। ইতিমধ্যেই শিক্ষক সহ কর্মচারী নিয়োগ করা হয়েছে। মার্চ মাসে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল চালু হয়ে যাবে। সিতাইয়ে ইংলিশ মিডিয়াম স্কুল চালুর জন্য শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।
Advertisement
সম্পর্কিত সংবাদ