Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভবানী ভবনে হাজিরা দিলেন অর্জুন সিং

ভবানী ভবনে হাজিরা দিলেন অর্জুন সিং
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শারীরিক অসুস্থতার কারণে বুধবার বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কাছে হাজিরা দেননি প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অথচ ২৪ ঘণ্টার মধ্যেই ভবানী ভবনে সিআইডির ডাকে হাজিরা দিলেন তিনি। ৯ কোটি ৫২ লক্ষ টাকা ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত মামলায় হাজিরা দেন তিনি। বৃহস্পতিবার সকালে ভাটপাড়ার বাসভবন মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, ‘বারবার ভবানী ভবনে ডাকছে, গাড়ির তেল খরচ করে যেতে হচ্ছে। অথচ মামলায় কিছুই নেই, ডেকে আমাদের সময় নষ্ট করছে। বিরোধী দল করি, তাই হেনস্তা করার জন্য আমাকে এবং পরিবারকে টানছে।’ ভবানী ভবন থেকে বেরিয়ে তিনি বলেন, ‘বিনা হোমওয়ার্কে শুধুমাত্র হেনস্তা করতেই আমার চার ঘণ্টা সময় নষ্ট করল। পরিষ্কার বোঝা যাচ্ছে, বিরোধীদের হেনস্তা করতে এজেন্সি ব্যবহার করা হচ্ছে।’ উল্লেখ্য, টেন্ডার দুর্নীতির মামলায় শুক্রবার অর্জুন পুত্র পবন সিংকেও ডেকে পাঠিয়েছে ভবানী ভবন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ