Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনার পরেই গাড়িতে বিস্ফোরণ! পড়ুয়াসহ মৃত ৭, পুড়ল আশপাশের ঝুপড়িও

ভয়াবহ দুর্ঘটনার পরেই গাড়িতে বিস্ফোরণ! পড়ুয়াসহ মৃত ৭, পুড়ল আশপাশের ঝুপড়িও
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
গান্ধীনগর, ৯ ডিসেম্বর: গুজরাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। মৃতদের মধ্যে ৫জনই পড়ুয়া। দ্রুত গতিতে আসা দুটি গাড়ির সংঘর্ষের জেরেই এই বিপত্তি।
Advertisement
আজ, সোমবার সকালে এই রাজ্যের মালিয়া হাতিনা গ্রামের কাছে জুনাগড়-ভেরাভাল হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় দুটি গাড়িরই গতি অত্যন্ত বেশি ছিল। সিসিটিভি ফুটেজ দেখে দাবি পুলিসের। জানানো হয়েছে, একটি গাড়ির চালক রাস্তার ডিভাইডারের মাঝখান দিয়ে গাড়িটিকে ঘোরানোর চেষ্টা করছিলেন, সেই সময়ই অপর গাড়িটি দ্রুতগতিতে চলে আসে, যার জেরে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। এর জেরে দুর্ঘটনাগ্রস্থ সিএনজি গাড়িটির সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ফলে গাড়িটিতে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িতেও। অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি ঝুপড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিসের তরফে দাবি করা হয়েছে, বিস্ফোরণের সময় গাড়ির ভিতরেই আটকে পড়েছিলেন বেশ কয়েকজন যাত্রী। পুলিসের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়ির একটিতে চারজন ও অপরটিতে পাঁচজন যাত্রী ছিলেন। ৭ জনের দেহ উদ্ধারের পাশাপাশি, বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দ্রত আগুন রাস্তা সংলগ্ন ঝুপড়িতে ছড়িয়ে পড়ায় খবর দেওয়া হয় দমকল ও পুলিসে। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেই জানিয়েছেন দমকলের আধিকারিকেরা।
সম্পর্কিত সংবাদ