Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনার কবলে মানু ভাকেরের পরিবার, মৃত ২

ভয়াবহ দুর্ঘটনার কবলে মানু ভাকেরের পরিবার, মৃত ২
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
চণ্ডীগড়, ১৯ জানুয়ারি: খেলরত্ন পুরস্কার পাওয়ার ঠিক দু’দিনের মাথায় মানু ভাকেরের পরিবারে চরম দুঃসংবাদ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মানুর পরিবারের দুই সদস্যের। জানা গিয়েছে, রবিবার সকালে হরিয়ানার চারখি দাদরি শহরে স্কুটি ও গাড়ির সংঘর্ষের ফলে মৃত্যুর হয়েছে ওলিম্পিক্স পদকজয়ী মানু ভাকেরের দিদা ও মামার।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, চারখি দাদরি শহরের মহেন্দ্রগড় বাইপাস রোডে এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিন মানুর মামা যুধবীর সিং এবং তাঁর দিদা সাবিত্রী দেবী স্কুটিতে করে যাচ্ছিলেন। সেই সময় ‘রং সাইড’ থেকে আসা একটি গাড়ি সরাসরি স্কুটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মানুর মামা ও দিদার।
পুলিস সূত্রে খবর, দুর্ঘটনার পরই ঘাতক গাড়ির চালক ওই এলাকা থেকে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক গাড়িটির পলাতক চালককে পাকড়াও করতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় মানুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হতভম্ব পাড়া-পড়শিরাও।
সম্পর্কিত সংবাদ