Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিআরপি কর্মীদের কাজের সামগ্রী প্রদান

ভিআরপি কর্মীদের কাজের সামগ্রী প্রদান
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভিলেজ রিসোর্স পার্সন (ভিআরপি) এবং ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল (ভিবিডিসি) কর্মীদের হাতে কাজের সামগ্রী তুলে দেওয়া হল। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসের হলঘরে ওই কর্মীদের নিয়ে কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে তাঁদের পোশাক, ছাতা, টুপি, স্প্রে মেশিন সহ কাজের নানা সামগ্রী তুলে দেন বিডিও মিহির কর্মকার। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়। বিডিও বলেন, ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধ সহ নানা কাজ করে চলেছেন ভিআরপি এবং ভিবিডিসি কর্মীরা। প্রতিটি পঞ্চায়েতে ১৫ জন করে কর্মী রয়েছেন। এদিন তাঁদের হাতে কাজের সামগ্রী তুলে দেওয়া হল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ