Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক লড়বে ২৮টি আসনে

আসন্ন বিধানসভা ভোটে লড়তে চলেছে ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক (বিআরএফবি)। জেলার ২৮ কেন্দ্রে লড়াই করার সিদ্ধান্ত তাদের।

ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক লড়বে ২৮টি আসনে
  • ২০ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন বিধানসভা ভোটে লড়তে চলেছে ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক (বিআরএফবি)। জেলার ২৮ কেন্দ্রে লড়াই করার সিদ্ধান্ত তাদের। কলকাতার কোনও কোনও কেন্দ্রে প্রার্থী না দিলেও, সংলগ্ন জেলাগুলিতে প্রার্থী দাঁড় করাবে বলে জানিয়েছে তারা। 

Advertisement

বিআরএফবি’র জাতীয় সাংগঠনিক সম্পাদক এসপি তেওয়ারি বলেন, ‘আমরা কাদের প্রার্থী করব তা নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বাছাই চলছে। শীঘ্র তালিকা প্রকাশ করা হবে।’ তিনি জানান, প্রতিটি যোগ্য ভোটার যাতে নির্বাচনে অংশ নিতে পারে তা নিশ্চিত করতে হবে। এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। দু’দফাতেই শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে ভোটগ্রহণের দাবি তুলেছে দল। বিআরএফবি’র কার্যকরী সভাপতি কেদার রায় বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি কারও সঙ্গে জোট না করে এককভাবে ভোটে লড়ব। আমাদের দলের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর আদর্শকে সামনে রেখেই ইস্তাহার প্রকাশ হবে।’ তিনি জানান, সমাজমাধ্যমে বহু গ্রুপ ও ফোরাম আছে, যারা নেতাজির আদর্শবোধে বিশ্বাসী। তার সদস্যরা সমাজকে যে চোখে দেখতে চান এবং তাঁরা সমাজ থেকে যা যা আশা করেন, সেগুলিকেই ইস্তাহারে রাখা হবে গুরুত্ব দিয়ে।

সম্পর্কিত সংবাদ