Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো নথি সহ পার্ক স্ট্রিট থানার হাতে গ্রেপ্তার বাংলাদেশি যুবক

ভুয়ো নথি সহ পার্ক স্ট্রিট থানার হাতে গ্রেপ্তার বাংলাদেশি যুবক
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো পাসপোর্ট কাণ্ডের মাঝেই শহরে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক। গতকাল, বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ মারকুইস স্ট্রিট থেকে মহম্মদ আবিউর রহমান(৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিস। তিনি যে বাংলাদেশি ও ভুয়ো পরিচয় পত্র বানিয়ে শহরে ছিলেন সে কথা গোপন সূত্রে জানতে পারে পুলিস। ধৃতের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার নতুনগঞ্জে। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন তিনি, দাবি পুলিসের। তার বিরুদ্ধে আরও অভিযোগ, ভারতে এসে নকল পরিচয় পত্র তৈরি করেন। ধৃতের ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য নথিও ভুয়ো বলে  পুলিস জেনেছে। ঠিক কী কারণে ও কী উদ্দেশ্যে ভারতে এসে ভুয়ো নথি তৈরি করে ছিলেন? সেই বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে লালবাজার। একদিকে যখন রাজ্যে ধরা পড়ছে জঙ্গিরা। সেই নিয়ে বাড়তি সতর্ক রাজ্য প্রশাসন। বাড়ানো হয়েছে নজরদারি। তার মাঝেই ভুয়ো নথি সহ শহর থেকে ধরা পড়ল বাংলাদেশি যুবক। যা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।
Advertisement
সম্পর্কিত সংবাদ