নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, উলুবেড়িয়া: ক্যানিংয়ে ট্রেনের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক প্রৌঢ়। অন্যদিকে, বাগনানে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক দম্পতির।
Advertisement
জানা গিয়েছে, বাগনানে চোখ দেখিয়ে বাড়ি ফিরছিলেন এক বৃদ্ধ ও তাঁর স্ত্রী। কিন্তু রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দু’জনেরই। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম কাশীনাথ মাইতি (৮৫) ও কাঞ্চন মাইতি (৭০)। তাঁদের বাড়ি বাগনান থানার রামচন্দ্রপুরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে বাগনানের মহাদেবপুরে।
এদিন বাগনানের মুরালিবাড়ের স্থানীয় একটি আশ্রমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বসেছিল। সেই শিবিরে চোখ দেখিয়ে রেললাইন পেরিয়ে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। বাগনান জিআরপি সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাগনান মহাদেবপুরের কাছে রেললাইন পার হওয়ার সময় ৩২৩৪ ডাউন পাঁশকুড়া লোকাল তাঁদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাগনান জিআরপির পুলিস ওই দম্পতির মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
অন্যদিকে, ক্যানিংয়ে ট্রেনের মধ্যে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মানিক মল্লিক (৫৩)। বুধবার রাতে ক্যানিং থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনও ট্রেন ছাড়েনি। সংজ্ঞাহীন অবস্থায় মানিকবাবুর সহযাত্রীরা তাঁকে ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মানিকবাবু বারুইপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।