Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বেগুনবাড়ি পঞ্চায়েতে রদবদল

বেগুনবাড়ি পঞ্চায়েতে রদবদল
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: বেলডাঙা-১ ব্লকের বেগুনবাড়ি পঞ্চায়েতে প্রধান পদে রদবদল হল। বুধবার প্রধান নির্বাচনের দিন ছিল। এদিন সর্বসম্মতিক্রমে কাজিশা থেকে নির্বাচিত তৃণমূল সদস্য লুৎফুর রহমানকে পঞ্চায়েত প্রধান পদে বসানো হল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে ছিলেন আনিসুর রহমান। তিনি নিজে একজন স্কুল শিক্ষক। ব্যক্তিগত কারণ দেখিয়ে আনিসুর সাহেব ২০২৪ সালের ২৫ ডিসেম্বর প্রধান পদ থেকে ইস্তফা দেন। ইস্তফাপত্র গৃহীত হওয়ায় সেদিন থেকে উপপ্রধান প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন। বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় লুৎফুর রহমানকে সকলে সমর্থন জানান। তাই এদিন তাঁকে পঞ্চায়েত প্রধান পদে বসানো হয়। বেলডাঙা-১ ব্লকের উত্তর সাংগঠনিক তৃণমূল সভাপতি আবু সৈয়দ বলেন, পঞ্চায়েতে শুধুমাত্র প্রধান পদে রদবদল হয়েছে। লুৎফুর রহমান সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচিত হয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ