Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগান খোলার দাবি

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সকলের জন্য পিএফ, বন্ধ বাগান খোলার দাবিকে সামনে রেখে রবিবার ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের (সিআইটিইউ) ইউনিট সম্মেলন হয়। এদিন চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মনোরঞ্জন চা বাগান ইউনিট সম্মেলন করে।

বাগান খোলার দাবি
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সকলের জন্য পিএফ, বন্ধ বাগান খোলার দাবিকে সামনে রেখে রবিবার ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের (সিআইটিইউ) ইউনিট সম্মেলন হয়। এদিন চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মনোরঞ্জন চা বাগান ইউনিট সম্মেলন করে। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কার্তিক শীল। 
Advertisement
সংগঠন সূত্রে খবর, বাম আমল থেকে এই চা বাগানে সংগঠন ছিল। মাঝে কিছুদিন বিভিন্ন কারণে সংগঠনের কাজকর্ম বন্ধ ছিল। এদিন পুনরায় ২৫ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। সম্পাদক ও সভাপতি হয়েছেন বীরেন সিংহ ও দীনুলাল সিংহ। কার্তিক জানান, রাজ্যের চা শিল্প সঙ্কটের মধ্যে। প্রতিকূল পরিস্থিতিতেও শ্রমিকদের ন্যায্য দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ