Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরা বিমানবন্দরের অদূরে জালে বন্দি চিতাবাঘ

দুপুরে খাওয়াদাওয়া সেরে ভাতঘুম দিয়েছেন একাংশ গ্রামবাসী। হঠাৎই চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে সকলের। ঘর থেকে বাইরে বেরিয়ে আসে লোকজন। চোখের সামনে চিতাবাঘ দেখে অনেকেই আঁতকে ওঠেন।

বাগডোগরা বিমানবন্দরের অদূরে জালে বন্দি চিতাবাঘ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: দুপুরে খাওয়াদাওয়া সেরে ভাতঘুম দিয়েছেন একাংশ গ্রামবাসী। হঠাৎই চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে সকলের। ঘর থেকে বাইরে বেরিয়ে আসে লোকজন। চোখের সামনে চিতাবাঘ দেখে অনেকেই আঁতকে ওঠেন। প্রচুর লোকজন দেখে চিতাবাঘটি ভয়ে একটি বাড়ির রান্নাঘরে ঢুকে যায়। বাগডোগরার ভুট্টাবাড়ির বীর সিংহজোতে বুধবার এ ঘটনায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় বনদপ্তরে। দপ্তরের কর্মীরা চলে আসেন ঘটনাস্থলে। তাঁদের তৎপরতায় জালে বন্দি হয় চিতাবাঘটি। 
Advertisement
বুধবার বিকেলে বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন বীরসিংজোতে একটি ঝোপে চিতাবাঘটি প্রথমে দেখতে পান স্থানীয় কয়েকজন। তাঁরাই খবর পাঠান বনদপ্তরে। বনকর্মীরা চিতাবাঘটিকে বাগে আনতে জাল ফেলে ফাঁদ পাতেন। অবশেষে জালেই বন্দি হয় চিতাবাঘটি। চিতাবাঘ বন্দি হতেই হাঁফ ছেড়ে বাঁচে লোকজন। বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। চিতাবাঘটিকে জালে বন্দি করি। তবে সেটি অসুস্থ। চা বাগান ও গ্রামের ওই এলাকায় শূকরের খাটাল রয়েছে। চিতাবাঘটি অসুস্থ থাকায় সহজেই ধরা পড়ে যায়। সেটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়ার পর ফের বাগডোগরা রেঞ্জের টাইপু বিটে নিয়ে আসা হয়েছে। সুস্থ করে জঙ্গলে ছাড়া হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ