সংবাদদাতা, বনগাঁ: স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে নদী লিজ বাতিল করতে বাধ্য হল বাগদা পঞ্চায়েত সমিতি। মঙ্গলবার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বেত্রাবতী নদীর লিজ বাতিল করা হচ্ছে। যারা লিজের টাকা জমা দিয়েছেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। যদিও পঞ্চায়েত সমিতির দাবি, নোটিস সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ায় নদী লিজ বাতিল করা হয়েছে। বাগদা ব্লকের ভিতর দিয়ে বয়ে গিয়েছে বেত্রাবতী নদী। কৃষিপ্রধান বাগদার বহু কৃষক ও মৎস্যজীবী এই নদীর উপর নির্ভরশীল।
Advertisement
সম্প্রতি বাগদা পঞ্চায়েত সমিতি নদী লিজ দিয়ে দেয়। এরই প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে বাগদা বাজারে দুয়ারে পুলিস ক্যাম্পে এসে সাগরপুর গ্রামের বাসিন্দারা লিখিত অভিযোগ জানান। এরপর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নদী লিজ বাতিল করতে নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে। সেই মতো মঙ্গলবার অর্থসংস্থা উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসে বাগদা পঞ্চায়েত সমিতি। বৈঠকে ঠিক হয়, নদী লিজ বাতিল করা হল। জানা গিয়েছে, মোট ২৪ জন নদী লিজ নিয়েছিলেন। লিজের জন্য টাকাও জমা দিয়েছিলেন তাঁরা।
এবিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ ঘোষ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে নদী লিজ বাতিল করা হয়েছে। লিজের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এবিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক বলেন, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নদী লিজ দেওয়া হয়েছিল। নোটিস সংক্রান্ত জটিলতায় সেই লিজ বাতিল করা হয়েছে।