Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগদায় আরও একটি সমবায়ের নির্বাচনে হারল গেরুয়া শিবির

নিজেদের ‘শক্ত ঘাঁটি’ বাগদায় একের পর এক সমবায় নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি। শনিবার বাগদা চুয়াডাঙা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়।

বাগদায় আরও একটি সমবায়ের নির্বাচনে হারল গেরুয়া শিবির
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: নিজেদের ‘শক্ত ঘাঁটি’ বাগদায় একের পর এক সমবায় নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি। শনিবার বাগদা চুয়াডাঙা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। ৬ আসন বিশিষ্ট ওই সমবায় নির্বাচনে সবক’টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি কোনও প্রার্থী দিনে না পারায় তৃণমূল দু’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বাকি ৪টি তারা প্রার্থী দিলেও পরাজয় ঘটেছে। শনিবার ৪টি আসনের জন্যই ভোট হয়। মোট ৪৬৯ ভোটের মধ্যে ৩৩৭ ভোট পড়ে। বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা তরুণ ঘোষ বলেন, ‘উপ নির্বাচনের পর থেকে বাগদায় বিজেপির সংগঠন ভেঙে পড়েছে। এখানে ওদের সংগঠন বলে কিছু নেই।’ ওই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালী বলেন, ‘সমবায় সমিতিতে ঠিকঠাক নির্বাচন হয় না। তৃণমূল নিজেদের মতো করে সবটা করে। গত উপ নির্বাচনে ওরা যেভাবে অত্যাচার করেছে, আগামীতে বাগদার মানুষ এর জবাব দেবে।’
Advertisement
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাগদায় বিজেপি জয়লাভ করে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাগদায় তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে ছিল তারা। কিন্তু গত উপ নির্বাচনে বাগদায় বিজেপির ভরাডুবি হয়। তারপর থেকেই এই এলাকায় বিজেপি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি মাসে বাগদা কো-অপারেটিভ নির্বাচনেও পরাজিত হয় বিজেপি। তবে তাদের দাবি, আগামী বিধানসভা নির্বাচনেই ফের তারা ঘুরে দাঁড়াবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ