Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগবাজারে শুরু একমাস ব্যাপী যাত্রা উৎসব

বাগবাজারে শুরু একমাস ব্যাপী যাত্রা উৎসব
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারাসতে আনুষ্ঠানিক উদ্বোধনের পর রবীন্দ্রসদন হয়ে বুধবার থেকে বাগবাজার যাত্রা মঞ্চে শুরু হল একমাস ব্যাপী যাত্রা উৎসব। এদিন সন্ধ্যায় ‘সাথী হারা শয়তান’ নামে যাত্রাপালা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন যাত্রা জগতের বিভিন্ন দিকপালরা। ৬ মার্চ ‘আমি তালপাতার সেপাই’ যাত্রাপালার মধ্যে দিয়ে শেষ হবে এই উৎসবের। রাজ্য যাত্রা আকাদেমির ভারপ্রাপ্ত সচিব লিপিকা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ‘প্রথম দিনেই বিক্রি হয়েছে ১০ হাজার টাকার টিকিট। যা নজির।’ পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক কনক ভট্টাচার্য জানান, ‘৩১ জানুয়ারি এই যাত্রা উৎসবের সূচনা হয়েছিল বারাসতের কাছারি ময়দানে। ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব হয় রবীন্দ্রসদনে। বুধবার থেকে এই উৎসব শুরু হল বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে।’ এই উৎসবকে ঘিরে প্রতিদিন আয়োজন করা হয়েছে আলোচনাসভা, যাত্রার গান প্রভৃতি। তাতে অংশ নেবেন বিশিষ্টরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ