Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিএসএফের উদ্যোগে মহিলা ফুটবলে জয়ী গৌরচণ্ডী

বিএসএফের উদ্যোগে মহিলা ফুটবলে জয়ী গৌরচণ্ডী
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিএসএফের উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল গৌরচণ্ডী এসকেআর। শুক্রবার ৯৩ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে বর্ডার আউট পোস্ট সংলগ্ন মানিকের ডাঙা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়। অংশ নেয় তিনবিঘা কুচলিবাড়ি, গৌরচণ্ডী এসকেআর, ডেঙ্গুয়াঝাড় এবং জলপাইগুড়ির মহিলা টিম। ফাইনালে তিনবিঘা কুচলিবাড়িকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় গৌরচণ্ডী। বিজয়ী দলের হয়ে গোল করেন সুপ্রীতি রায়। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফের ৯৩ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডান্ট সঞ্জয়কুমার সিং, ডেপুটি কমান্ডান্ট মণীষ কুমার, অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট মনোজ কুমার। আজ, শনিবার বেরুবাড়ি পঞ্চায়েতের গোমিরাপাড়া হাইস্কুল মাঠে বিএসএফের উদ্যোগে যে ভলিবল টুর্নামেন্ট চলছে, তার ফাইনাল অনুষ্ঠিত হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ