Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আল হিলালে সই বেনজেমার

রোনাল্ডোর ম্যাচ বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই করিম বেনজেমাকে সই করাল আল হিলাল। আর তাতেই আরও একবার সৌদি লিগে মাথাচাড়া দিল পক্ষপাতিত্ব।

আল হিলালে সই বেনজেমার
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: রোনাল্ডোর ম্যাচ বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই করিম বেনজেমাকে সই করাল আল হিলাল। আর তাতেই আরও একবার সৌদি লিগে মাথাচাড়া দিল পক্ষপাতিত্ব। সৌদি আরবের প্রধান চারটি ক্লাব (আল নাসের, আল হিলাল, আল আহলি ও আল এতিহাদ) নিয়ন্ত্রণ করে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। ফুটবলার সই করানোর ক্ষেত্রে মূলত এই সংস্থাই টাকা বিনিয়োগ করে। তবে পর্তুগিজ মহাতারকার দাবি, আল নাসেরকে বাদ দিয়ে বাকি তিনটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে পিআইএফ। এমনকী, তা দেখা সত্ত্বেও চুপ রয়েছেন ক্লাব কর্তারা। সেই মর্মে সোমবার সৌদি লিগে ম্যাচ বয়কট করেন রোনাল্ডো।  এমনকী মঙ্গলবার দেশেও ফিরে গেলেন রোনাল্ডো।   তাঁর সেই প্রতিবাদ যে খুব একটা ভুল ছিল না, তা মঙ্গলবার বেনজেমার দল বদলেই পরিষ্কার। মরশুমের মাঝপথে আল এতিহাদ ছেড়ে আল হিলালে যোগ দিলেন প্রাক্তন এই ফরাসি স্ট্রাইকার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ