Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বিএনপি নেতাকে পিটিয়ে খুন

বাংলাদেশে এক বিএনপি নেতাকে স্ত্রীর সামনে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। মৃত মহম্মদ বাবুল মিয়া ছিলেন বিএনপির কুল্লা ইউনিয়নের প্রাক্তন সহ সভাপতি। শুক্রবার বিকেলে ধামরাই এলাকায় সর্ষে খেতে কাজ করছিলেন বাবুল ও তাঁর স্ত্রী।

বিএনপি নেতাকে পিটিয়ে খুন
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঢাকা: বাংলাদেশে এক বিএনপি নেতাকে স্ত্রীর সামনে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। মৃত মহম্মদ বাবুল মিয়া ছিলেন বিএনপির কুল্লা ইউনিয়নের প্রাক্তন সহ সভাপতি। শুক্রবার বিকেলে ধামরাই এলাকায় সর্ষে খেতে কাজ করছিলেন বাবুল ও তাঁর স্ত্রী। আচমকাই একদল দুষ্কৃতী এসে ওই নেতাকে লাঠি, লোহার পাইপ দিয়ে মারধর শুরু করে। তাঁর চোখ খুঁচিয়ে দেওয়া হয়। তাঁর স্ত্রী ইয়াসমিন বেগম চেঁচামেচি করে লোকজন ডাকেন। কিন্তু দুষ্কৃতীরা বাবুলকে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয়। পরে ওই বিএনপি নেতাকে সাভারের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। একটি হাউসিং কমপ্লেক্সের জমি নিয়ে গণ্ডগোলের জেরেই এই ঘটনা বলে পুলিস সূত্রে খবর। সম্প্রতি এক জামাত নেতাকে পিটিয়ে মারা হয়েছিল। সেই ঘটনায় বিএনপির দিকে আঙুল উঠেছিল। সেই ঘটনার পাল্টা হিসেবেও বিএনপি নেতাকে খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ