Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সুরাতে নৃশংসভাবে খুন বাংলার শ্রমিক

গুজরাটের সুরাতে বড়ঞার পরিযায়ী শ্রমিককে খুনই করা হয়েছিল। রবিবার চাঁদ মহম্মদ শেখ(৩২) নামে ওই শ্রমিকের দেহ বাড়ি ফিরতেই এমন দাবি করলেন পরিবারের সদস্যরা

সুরাতে নৃশংসভাবে খুন বাংলার শ্রমিক
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: গুজরাটের সুরাতে বড়ঞার পরিযায়ী শ্রমিককে খুনই করা হয়েছিল। রবিবার চাঁদ মহম্মদ শেখ(৩২) নামে ওই শ্রমিকের দেহ বাড়ি ফিরতেই এমন দাবি করলেন পরিবারের সদস্যরা। এনিয়ে সুরাতে থানায় অভিযোগ দায়ের হয়েছে। মৃতের পরিবারের দাবি, শরীরে কাঁচি ও স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে নৃশংসভাবে ওই যুবককে খুন করেছে তাঁর সহকর্মীরা। এদিন সকালে বড়ঞার শিমুলিয়া গ্রামে দেহ ফিরতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। চাঁদ মহম্মদ সুরাতে সেলাইয়ের কাজ করতেন। প্রায় একবছর আগে তিনি সেখানে গিয়েছিলেন। পরিবারের অভিযোগ, কর্মস্থলে সহকর্মীরা তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। শুক্রবার সন্ধ্যায় ফের তাঁর উপর অত্যাচার হয়। মৃতের দাদা মহম্মদ আলাউদ্দিন শেখ বলেন, ভাই কর্মস্থলে সহকর্মীদের অনেক অত্যাচার সহ্য করেও থাকত। ওর সহকর্মীরা নেশা করত। ভাইয়ের মোবাইল থেকে বিভিন্ন জায়গায় উলটোপালটা ফোন করত। ভাই এসব একেবারেই পছন্দ করত না। শুক্রবার সন্ধ্যায় অত্যাচার শুরু হলে ভাই প্রতিবাদ করে। তাতেই চারজন মিলে ভাইয়ের উপর হামলা চালায়। ওকে নির্মমভাবে খুন করা হয়। আমরা ওই রাজ্যে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। কিন্তু অভিযুক্তরা পলাতক। আশা করছি, পুলিশ তাদের তাড়াতাড়ি গ্রেপ্তার করবে। মৃতের স্ত্রী আকলিমা বিবি বলেন, স্বামীর বুকে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। পেটে ও মাথায় কাঁচি ঢুকিয়ে দিয়েছে। দোষীদের শাস্তির দাবি জানাই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ