Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে বেঙ্গল ওলিম্পিক্সের উদ্বোধন

নবম নেতাজী সুভাষ স্টেট গেমস। যার পোশাকি নাম বেঙ্গল ওলিম্পিক্স। রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাঁচ হাজারেরও বেশি প্রতিযোগী এই গেমসে অংশ নিচ্ছেন।

মালদহে বেঙ্গল ওলিম্পিক্সের উদ্বোধন
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: নবম নেতাজী সুভাষ স্টেট গেমস। যার পোশাকি নাম বেঙ্গল ওলিম্পিক্স। রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাঁচ হাজারেরও বেশি প্রতিযোগী এই গেমসে অংশ নিচ্ছেন। প্রথম বেঙ্গল ওলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। এদিন সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে জাতীয় পতাকার রঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

Advertisement

জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর নির্দেশে প্রথমবার মালদহে বেঙ্গল ওলিম্পিক্সের আসর বসেছে। জেলা ক্রীড়া সংস্থা এবং বেঙ্গল ওলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ। তাঁদের অক্লান্ত পরিশ্রমে ২৯টি গেম এখানে আয়োজিত হতে চলেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ওলিম্পিক্স কমিটির মুখ্য উপদেষ্টা অজিত বন্দ্যোপাধ্যায়, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সচিব রাজেশ সিনহা, রাজ্য ওলিম্পিক্স কমিটির চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ