Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাকে অসম্মান করা হচ্ছে, ভারতের ইতিহাস ভুলিয়ে দিচ্ছে, রেড রোড থেকে তোপ দাগলেন মমতা

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে সুর সপ্তমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বাংলাকে অসম্মান করা হচ্ছে, ভারতের ইতিহাস ভুলিয়ে দিচ্ছে, রেড রোড থেকে তোপ দাগলেন মমতা
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ১৩:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে সুর সপ্তমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, শুক্রবার রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করে, স্মরণ অনুষ্ঠান থেকেই কেন্দ্রে বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। এসআইআর থেকে বিজেপির মেরুকরণ, সবপ্রসঙ্গকে সামনে রেখেই হুংকার মুখ্যমন্ত্রীর।

Advertisement

 এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ নেতাজির জন্মদিন। এখনও দিনটাকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হয়নি। তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন, আর ফিরে এলেন না। আমরা তাঁর জন্মদিনটা জানি। মৃত্যুদিনটা বলতে পারি না। কেন এখনও নেতাজির অন্তর্ধান রহস্যের কোনও কিনারা হল না? ভারতবর্ষের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে। বাংলাকে অসম্মান করা হচ্ছে। ভোটের সময়ে টেলিপ্রম্পটারে বাংলা ভাষায় কথা বলে ভাঁওতা দেওয়া হচ্ছে। দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের অসম্মান করা হচ্ছে। দিল্লি এখন চক্রান্ত নগরীতে পরিণত হয়েছে। স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি দেখেছিলেন তা বর্তমানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে।’

একই সঙ্গে এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর আতঙ্কে রাজ্যে যত জনের মৃত্যু হয়েছে, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলেই জানিয়েছেন মমতা। এই বিষয়ে এদিন তিনি বলেন, ‘১১০ জনের বেশি মানুষ মারা গিয়েছে, কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা (এফআইআর) হবে না। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও কি তাঁকে শুনানিতে ডাকা হতো? পদে পদে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বাংলার ১ কোটি ৩৮ লক্ষ মানুষকে ডেকেছে শুনানিতে। তার আগে একতরফা ভাবে ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছে। মোট সংখ্যাটা প্রায় ২ কোটি। ৭ কোটি মানুষের মধ্যে ২ কোটি বাদ গেলে কত বাকি থাকে? আদিবাসী, তপসিলিদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে।’ সবশেষে মুখ্যমন্ত্রী দৃপ্ত কণ্ঠে বলেন, ‘আজ নেতাজির জন্মদিবসে দিল্লির দানবিকতাকে সরিয়ে দিয়ে মানবিকতা প্রতিষ্ঠা করার সংকল্প নিলাম।’

 

Advertisement
সম্পর্কিত সংবাদ