• বাংলার ছয় ঋতুর রূপ, রস ও মেজাজকে সুর, তাল ও নৃত্যের মাধ্যমে জীবন্ত করে তোলা হবে ‘বেঙ্গল ইন সিক্স মুডস’ প্রযোজনায়। এই উদ্যোগের রূপকার মৈত্রেয়ী পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা তথা বেহালা শিল্পী মৈত্রেয়ী প্রামাণিক। ২৬তম কালাঘোড়া আর্টস ফেস্টিভ্যালে কালাঘোড়া অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আগামী কাল (৫ ফেব্রুয়ারি), বৃহস্পতিবার মুম্বইয়ের ক্রস ময়দানে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান।



