Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দলবিরোধী কার্যকলাপের জেরে বরখাস্ত বেহালা পূর্বের মণ্ডল সভাপতি

দলবিরোধী কাজকর্মের জেরে বেহালা পূর্ব বিধানসভার মণ্ডল-৪ এর সভাপতি ডালিয়া ঘোষ বসুকে বরখাস্ত করল বঙ্গ বিজেপি।

দলবিরোধী কার্যকলাপের জেরে বরখাস্ত বেহালা পূর্বের মণ্ডল সভাপতি
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলবিরোধী কাজকর্মের জেরে বেহালা পূর্ব বিধানসভার মণ্ডল-৪ এর সভাপতি ডালিয়া ঘোষ বসুকে বরখাস্ত করল বঙ্গ বিজেপি। দলীয় কর্মসূচিতে বাধাদান ও স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে পুলিশে অভিযোগের জেরে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হল ১২৩, ১২৪ নম্বর ওয়ার্ডের অঞ্চলের সাংগঠনিক নেত্রীকে। রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে জানানো হয়, সোমবার ডালিয়া ঘোষ বসুকে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, দলীয় কর্মীদের সঙ্গে বিরোধ, বিধায়কের বিরুদ্ধে পুলিশে অনৈতিক অভিযোগ, দলীয় কর্মসূচিতে বাধাসহ দলবিরোধী একাধিক কার্যকলাপ করেছেন মণ্ডল সভাপতি। তা অত্যন্ত লজ্জাজনক ও দলীয় সংবিধান বিরোধী। তার জেরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে শো-কজ করা হয়েছিল ডালিয়াকে। কেন তাঁর এরূপ দলবিরোধী আচরণ তা জানতে চাওয়া হয়েছে। সেই উত্তর না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে মণ্ডল সভাপতিকে। এনিয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ডালিয়া ঘোষ বসুকে ফোন ও মেসেজ করা হলে তিনি কোনো উত্তর দেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ