Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যুতের মিটার খুলে নিয়ে গেল চোর

বিদ্যুতের মিটার খুলে নিয়ে গেল চোর
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াচক: কালিয়াচকের যদুপুরে ফের চুরির ঘটনা। বিদ্যুতের  মিটার পর্যন্ত খুলে নিয়ে গেল চোর। বাড়ি ফিরে বিষয়টি দেখার পর অবাক  বাড়ির মালিক। সোমবার সকালে থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন যদুপুরের বাসিন্দা ফরিদ শেখ। তাঁর বক্তব্য, রবিবার সন্ধ্যায় বাড়িতে তালা মেরে পাশের গ্রামে সবাই জলসা শুনতে গিয়েছিলাম। এসে বাড়িতে আলো জ্বালানোর চেষ্টা করি। কিন্তু আলো না জ্বলায় মিটারের কাছে মোবাইলের আলো জ্বালিয়ে দেখি মিটার নেই। বাড়ি থেকে দুটি সাইকেল‌ও চুরি গিয়েছে। অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ