Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যুত্ দপ্তরের ক্যাম্পে হামলার অভিযোগ

বিদ্যুত্ দপ্তরের ক্যাম্পে হামলার অভিযোগ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচিতে বিদ্যুৎদপ্তরের একটি ক্যাম্পে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার পাগলাপির চৌপথি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার রাজু মিয়াঁর অভিযোগ, ক্যাম্প চলাকালীন সেখানে একটি সাদা রঙের চারচাকা গাড়িতে পাঁচজন দুষ্কৃতী আসে। সেখানে থাকা বিদ্যুৎদপ্তরের বিল সংগ্রহকারী কর্মীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। পরে মারধর করা হয় বলে অভিযোগ। ক্যাম্পে ভাঙচুর চালিয়ে একটি গাড়িতে উঠে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনার পর পৌঁছয় শীতলকুচি থানার পুলিস। এক অভিযুক্তকে আটক করেছে পুলিস। 
Advertisement
তবে পুলিস সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ বিল নিয়ে একটি ঝামেলা হয়। অভিযুক্ত  জানায়, গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলাম। মারপিট দেখে সেখানে দাঁড়াই। ঝামেলা থামাতে গিয়েছিলাম। কাউকে মারধর করিনি। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও কিছু স্পষ্ট করেননি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। 
বিদ্যুৎ দপ্তরের কোচবিহার জেলার রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দাস জানান,  দুষ্কৃতীরা শিবিরে থাকা কর্মীদের উপর হামলা চালিয়েছে এমনটা জানতে পেরেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখে পুলিসে অভিযোগ জানানো হবে। 
শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছেছে। এই ঘটনার একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ