নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভিন রাজ্যে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। নাম স্বপন মণ্ডল (২২), বাড়ি সাগরের ধবলাটে। জানা গিয়েছে, সংসারে অভাবের কারণে কয়েক মাস আগে অন্ধ্রপ্রদেশের বিজয়পাড়ায় পাইপ লাইনের বোরিংয়ের কাজে গিয়েছিলেন স্বপন। শনিবার বৃষ্টির কারণে কাজ বন্ধ ছিল। তিনি ইলেকট্রিক লাইনের তার গোছানোর কাজ করছিলেন। তখন আচমকাই বিদ্যুৎপৃষ্ট হন ওই পরিযায়ী শ্রমিক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা স্বপনকে মৃত বলে ঘোষণা করেন।



