Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিদ্যার সতর্কবার্তা

বিদ্যার সতর্কবার্তা
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘আমি বিদ্যা বালান। আজ আপনাদের সঙ্গে পরিচয় করাব...’, সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। সেখানে অনুরাগীদের সঙ্গে কথা বলছেন অভিনেত্রী বিদ্যা বালান। প্রথম দেখলে কারও মনেই হবে না, ভিডিওয় বসে থাকা ব্যক্তি বিদ্যা নন। সদ্য অভিনেত্রী এই বিষয়ে সতর্ক করলেন অনুরাগীদের। তাঁর বক্তব্য, এআই দিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি। নকল করা হয়েছে কণ্ঠস্বরও। সেটি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ধরনের ভিডিও থেকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘এআই জেনারেটেড কনটেন্টের থেকে সতর্ক থাকাই কাম্য।’ উল্লেখ্য, এর আগে রশ্মিকা মন্দানা, ক্যাটরিনা কইফ, আমির খান, রণবীর সিংও এই ধরনের ভুয়ো ভিডিওর কবলে পড়েছিলেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ