Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বৈদ্যবাটির বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে  তারকেশ্বরের পুর প্রতিনিধিরা

বৈদ্যবাটির বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে  তারকেশ্বরের পুর প্রতিনিধিরা
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তারকেশ্বর পুরসভাতেও চালু করার কথা রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। সেজন্য রবিবার তারকেশ্বরের বিধায়ক সহ একদল পুর প্রতিনিধি হুগলির বৈদ্যবাটি পুরসভার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প দেখতে এসেছিলেন। বৈদ্যবাটিতে দিল্লি রোডের ধারে বিরাট এলাকা জুড়ে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি। এটি বৈদ্যবাটি পুরসভা সহ একাধিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনার কাজ করে। সম্প্রতি রাজ্যের অন্যতম স্বচ্ছ পুরসভার তকমা পেয়েছে বৈদ্যবাটি পুরসভা। এদিন তারকেশ্বরের প্রতিনিধি দলটি সাফাই কাজ নিয়েও বৈদ্যবাটি পুরসভার কর্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত। সেই কারণে এদিন বৈদ্যবাটির বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে।  তারকেশ্বরেও একইরকম বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ