নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভালো কাজের জন্য সর্বভারতীয় পর্যায়ে পুরস্কৃত হল রাজ্য সরকারি সংস্থা বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড। সম্প্রতি কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে পাবলিক রিলেশনস কাউন্সিল অব ইন্ডিয়ার ১৮তম গ্লোবাল কমিউনিকেশন কনক্লেভে ‘চাণক্য’ পুরস্কার দেওয়া হয়েছে সংস্থার জেনারেল ম্যানেজার (এইচ আর অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন) অসীম রায়চৌধুরীকে। তাঁকে কমিউনিকেটর অব দ্য ইয়ার (গভর্নমেন্ট সেক্টর) পুরস্কার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী শ্রীপদ নাইক পুরস্কার তুলে দেন। প্রসঙ্গত, রাজ্য সরকারের অধীন এই সংস্থাটি বক্রেশ্বর, সাঁওতালডিহি, কোলাঘাট, ব্যান্ডেল, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে। খুব শীঘ্রই সাগরদিঘিতে আরও একটি বিদ্যুৎ ইউনিট চালু হতে চলেছে।



