Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়িতে ঢুকল পিকআপ ভ্যান, আহত মহিলা  

বাড়িতে ঢুকল পিকআপ ভ্যান, আহত মহিলা
 
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি ঘরে ঢুকে পড়ল পিকআপ ভ্যান। এই ঘটনায় এক মহিলা জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার শিবগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি আসছিল। তখনই নিয়ন্ত্রণ রাখতে না পেরে অন্য একটি গাড়িকে কাটাতে গিয়ে ঘরে ঢুকে পড়ে। তখন মহিলা ঘুমিয়েছিলেন। গাড়ি তাঁকে ধাক্কা মারে। যদিও বড় কোনও বিপত্তি হয়নি। তার পায়ে ও মাথায় চোট লেগেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে বাসন্তী গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন। সেখান থেকে তাঁকে কলকাতায় পাঠানো হয়। পুলিস ওই চালককে আটক করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ