Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদেশিপাড়ায় চোরের উপদ্রব, পুলিসি টহল দাবি স্থানীয়দের

বিদেশিপাড়ায় চোরের উপদ্রব, পুলিসি টহল দাবি স্থানীয়দের
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: এলাকায় বাড়ছে চোরের উপদ্রব। প্রায়দিনই চোরের দল হানা দিচ্ছে। অভিযোগ, শনিবার রাতেও একদল চোর বিদেশিপাড়ায় হানা দিয়েছিল। তবে, লোকজন জড়ো হতেই তারা পালিয়ে যায়। এই পরিস্থিতিতে বিদেশিপাড়ার বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে। শীতের রাতে নিজেরাই এলাকায় টহলদারি চালাচ্ছেন। এবার রাতে পুলিসি নজরদারির দাবি জানিয়ে রবিবার তাঁরা সিউড়ি থানার দ্বারস্থ হলেন। পুলিসের তরফে স্থানীয়দের আশ্বাস দেওয়া হয়েছে। 
Advertisement
সিউড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিদেশিপাড়া। স্থানীয়দের অভিযোগ, বেশকিছু দিন ধরেই একদল চোর এলাকায় হানা দিচ্ছে। রাত হলেই এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়াচ্ছে। প্রায়দিনই চোরের দল হানা দিতে স্থানীয়রা সজাগ হন। এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে টহলদারি শুরু করেন। কিন্তু এভাবে কতদিন? চোরের দলের এই উপদ্রব থেকে তাঁরা রেহাই চাইছেন। অভিযোগ, শনিবার রাতে স্থানীয় সুশান্ত ঘোষের বাড়ির দোতলার ছাদে চোরের দল পৌঁছে গিয়েছিল। তবে, ছাদের পথ ধরে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা চালালেও অসমর্থ হয়। এরমধ্যে চোরের দলের উপস্থিতি অনুমান করে বাড়ির মালিক চিৎকার করেন। মুহূর্তেই স্থানীয়রা জড়ো হন। সে সময়ে চোরের দল পাশের বাড়ির একতলার ছাদে লাফ দেয়। সেখান থেকে পাশের একটি ঝোপে ঝাঁপ দেয়। তারপর অবশ্য আর তাদের খোঁজ মেলেনি। সুশান্তবাবু বলেন, ওই রাতে তিনজন চোর আমার বাড়ির ছাদে উঠেছিল। এর আগেও একাধিক বাড়িতে ঢুকেছিল। কিন্তু কিছু চুরি করতে পারেনি। আমরা এলাকায় নজরদারি চালাচ্ছি। তবে পুলিসের তরফে নজরদারি করা হলে খুব ভালো হয়। তাই এদিন আমরা থানায় গিয়ে সমস্ত ঘটনা জানিয়ে এসেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ