Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদেশিকে প্রতারণা করে গ্রেপ্তার এক, উদ্ধার ২৪টি সিম

বিদেশিকে প্রতারণা করে গ্রেপ্তার এক, উদ্ধার ২৪টি সিম
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টেক সাপোর্ট দেওয়ার নাম করে বিদেশিদের ফোন করত সে। সেই টোপে পা দিলেই অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত অভিযুক্ত। কলকাতার আমহার্স্ট স্ট্রিটে বসেই চলত প্রতারণা। শেষ পর্যন্ত আব্দুর গাজি নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। তাকে জেরা করে পুলিস তার হেফাজত থেকে ২৪টি সিম কার্ড বাজেয়াপ্ত করেছে। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। সোমবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সরকারি আইনজীবী বলেন, অভিযোগ গুরুতর। পুলিস বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এর পিছনে একটি চক্র রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। পুলিস সূত্রের খবর, বিভিন্ন ব্যক্তির নথি জোগাড় করে আব্দুর গাজি নানা জায়গা থেকে একাধিক সিম কার্ড জোগাড় করেছিল। সে একেক ক্ষেত্রে একেকটি সিম কার্ড ব্যবহার করত। আদালত সূত্রে জানা গিয়েছে, তার টার্গেট ছিল মূলত প্রবীণ বিদেশি নাগরিকরা। তাঁদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে বিভিন্ন নথিপত্র হাতিয়ে নিত ওই যুবক। তারপর সেই নথি দিয়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকে টাকা সরিয়ে নিত। পরে ওই বিদেশি নাগরিকরা তাকে ফোন করলেও পেতেন না। এভাবেই বেশ কয়েকজন প্রতারিত হওয়ার পর পুলিসে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিস ওই যুবককে গ্রেপ্তার করে।
সম্পর্কিত সংবাদ