Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদেশি সিগারেট বাজেয়াপ্ত

বিদেশি সিগারেট বাজেয়াপ্ত
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: গয়েরকাটা ও তেলিপাড়ার মাঝে আম্বাডিপাতে বুধবার রাতে বাঁশ বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে বিদেশি নামী ব্র্যান্ডের ২৫ হাজার প্যাকেট সিগারেট বাজেয়াপ্ত করে বানারহাট থানার পুলিস। এর আগে ১২ জানুয়ারি রাতে এশিয়ান হাইওয়েতেই বাঁশ বোঝাই কন্টেনারে তল্লাশি চালিয়ে ৫০ কার্টন বিদেশি সিগারেট পুলিস উদ্ধার করেছিল। সেই ঘটনায় গাড়ির চালক ও খালাসি গ্রেপ্তার হয়েছিল। বুধবার রাতের অভিযানে অবশ্য চালক ও খালাসি দু’জনই পালিয়ে যায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ায় তৈরি এই সিগারেট বেআইনি ভাবে মায়ানমার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারপর তা অসম হয়ে হরিয়ানায় নিয়ে যাওয়া হচ্ছিল। বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় বলেন, এশিয়ান হাইওয়েতে বাঁশ বোঝাই ট্রাক থেকে বিদেশি ব্র্যান্ডের ২৫ হাজার প্যাকেট সিগারেট বাজোয়াপ্ত করা হয়েছে। গাড়ির চালক, খালাসির খোঁজ চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ