Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ লোয়ার বাগডোগরার বাসিন্দারা

বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ লোয়ার বাগডোগরার বাসিন্দারা
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: বাঁদরের অত্যাচারে অতিষ্ঠ লোয়ার বাগডোগরার বাসিন্দারা। গত বেশকিছু দিন ধরেই বাগডোগরার কয়েকটি এলাকায় একদল বাঁদর দাপিয়ে বেড়াচ্ছে। বাড়ির টিনের চালের উপর দিনভর লাফিয়ে বেড়াচ্ছে এরা। এমনকী ভাতের হাঁড়ি, কড়াই, বাসনপত্র নিয়ে চলে যাচ্ছে। বনদপ্তর জানিয়েছে, এখনও কেউ কিছু জানাননি। কর্মীদের সেখানে পাঠানো হবে। বাগডোগরার হরেকৃষ্ণপল্লি, সুকান্তপল্লি ও শ্রীকলোনি এলাকায় মূলত বাঁদরের দল দাপিয়ে বেড়াচ্ছে। উৎপাত এতটাই বেড়েছে যে রান্নাঘরেও ঢুকে যাচ্ছে। গ্রামবাসীরা জানিয়েছেন, লোয়ার বাগডোগরার কাছে রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। আগে বাঁদরের উৎপাত না থাকলেও সম্প্রতি বাঁদর আসতে শুরু করেছে। হরেকৃষ্ণপল্লির বাসিন্দা সন্দীপ চন্দ বলেন, টিনের চালের উপর যখনতখন ঝাঁপাঝাঁপি করছে। উঠোনে কিংবা বাড়ির ছাদে কাপড় রোদে শুকোতে দিলে নিয়ে যাচ্ছে। তাড়ানোর চেষ্টা করলে দাঁত-মুখ খিচে তেড়ে আসতে যায়। মিঠুন চক্রবর্তী নামে আরএক বাসিন্দা বলেন, দু’দিন আগে কলপাড়ে বাসন মাজছিল স্ত্রী। একদল বাদর এসে হাঁড়ি, কড়াই নিয়ে যায়। বাঁদরের উপদ্রবে থাকা যাচ্ছে না। আমরা সকলেই আতঙ্কে রয়েছি। 
Advertisement
এ বিষয়ে বাগডোগরা বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, বিষয়টা নিয়ে গ্রামবাসীরা এখনও কিছু জানাননি। তবে দপ্তরের টিম পাঠানো হবে এলাকায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ