পাটনা: বাঁদরের ধাক্কায় ছাদ থেকে পড়ে মৃত্যু হল দশম শ্রেণির ছাত্রীর। বিহারের সিওয়ান জেলার ঘটনা। মৃত কিশোরীর নাম প্রিয়া কুমারী।
Advertisement
পুলিস সূত্রের খবর, রবিবার ছাদে বসে মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছিল প্রিয়া। আচমকা সেখানে হাজির হয় একদল বাঁদর। কিশোরীর চিৎকার শুনেই ঘটনাস্থলে চলে আসেন বেশ কয়েকজন প্রতিবেশী। বাঁদরের দলকে তাড়ানোর চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতির সুযোগ নিয়ে সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করে ওই কিশোরী। তখনই একটি বাঁদর তাকে ধাক্কা মারে। ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যায় প্রিয়া। মাথার পিছনে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকস্তদ্ধ প্রিয়ার পরিবার।
গ্রামবাসীদের অভিযোগ, কয়েকদিন ধরেই এলাকায় বাঁদরের উৎপাত বেড়েছে। তা সত্ত্বেও নিরুত্তাপ স্থানীয় প্রশাসন। ভারতী দেবী নামে এক বাসিন্দার অভিযোগ, ‘জেলা প্রশাসনের গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। সঠিক সময় পদক্ষেপ নিলে প্রিয়ার মৃত্যু আটকানো যেত।’