Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ির চিলেকোঠায় উদ্ধার উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দেহ

বাড়ির চিলেকোঠায় উদ্ধার উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দেহ
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বাড়ির চিলেকোঠায় উদ্ধার হল উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। গত ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ, শনিবার তাঁর দেহ উদ্ধার করা হয়। নোয়াপাড়া থানার পুলিসের প্রাথমিক অনুমান, সত্যজিৎবাবু আত্মহত্যাই করছেন। কিন্তু কেন এই ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কী না সেটিও খতিয়ে দেখছেন পুলিস আধিকারিকরা। দেহটি উদ্ধার করে পুলিস ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তকারীরা জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সত্যজিৎ। গতকাল রাত পর্যন্ত তাঁর খোঁজ না মেলায় রীতিমতো চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল বলে জানা গিয়েছে। এরপরই পরিবারের লোকজন নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর আজ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনাটি এলাকায় জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত সংবাদ