Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিডিও’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মানলেন না পঞ্চায়েত সমিতির সভাপতি

বিডিও’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মানলেন না পঞ্চায়েত সমিতির সভাপতি
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেওয়ানহাট: কোচবিহার-২ বিডিও’র বিরুদ্ধে নিজের ইচ্ছেমতো কাজকর্ম করা, স্থায়ী কমিটিকে অন্ধকারে রেখে অ্যাকশন প্ল্যান, টেন্ডারের ক্ষেত্রে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলে জেলাশাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছিলেন কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির একাংশ সদস্য। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা ওই পঞ্চায়েত সমিতির সভাপতি শনিবার সাংবাদিক বৈঠক করে বিডিওর বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন। এদিন কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির সভাপতি গায়ত্রী সরকার বলেন, ওই অভিযোগ ভিত্তিহীন। পঞ্চায়েত সমিতির সব কাজ নিয়ম মেনে হচ্ছে। রীতিমতো রেজ্যুলিউশন রয়েছে এসব সিদ্ধান্তের। বিডিও বিশ্বজিৎ মণ্ডল বলেন, আমার বিরুদ্ধে জেলাশাসকের কাছে কেন অভিযোগ করা হল জানি না। ওসব ভিত্তিহীন অভিযোগ। সব কাজ নিয়ম মেনেই হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই অভিযোগের বিষয়ে কিছু জানতে চাইলে নথি সহ অবশ্যই জানাব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ