Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিডিও মৃত্যুর তদন্ত চাইলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা

বিডিও মৃত্যুর তদন্ত চাইলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রামের বিডিও গৌতম বর্মনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তের আবেদন জানালেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস। মঙ্গলবার তিনি আলিপুরদুয়ারের জেলাশাসক, পুলিস সুপার ও মহকুমা শাসকের অফিসে এ ব্যাপারে লিখিত আবেদন জানিয়েছেন। নলিত দাস বলেন, পরিকল্পনা করে বিডিও’কে মারা হয়েছে কি না তা তদন্ত করে দেখা হোক। বিডিও কার কার সঙ্গে মেলামেশা করতেন, মৃত্যুর আগে কী কী খাবার খেয়েছিলেন, কাদের সঙ্গে খেয়েছিলেন, খাবারে মধ্যে কোনও কিছু মেশানো ছিল কি না এসব বিষয় তদন্ত করে দেখা হোক। পুলিস ও প্রশাসনের আধিকারিকদের কাছে এই নিয়ে লিখিত আবেদন জানিয়েছি। আশা রাখছি, এই বিষয়ে সঠিক তদন্ত হবে। 
Advertisement
উল্লেখ্য, সোমবার ভোরে নিজের কোয়ার্টারে বিডিও গৌতম বর্মনকে অচৈন্য অবস্থান পান পরিবারের সদস্যরা। ডাকাডাকি করলেও তাঁর কোনও সাড়া মিলছিল না। এরপর কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ