Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বদলাল ট্রাম্পের ডেস্ক, নেপথ্যে কি মাস্ক-পুত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে গিয়েছিলেন ধনকুবের এলন মাস্ক। সঙ্গে চার বছরের সন্তান। সেখানে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলছিলেন টেসলা কর্তা। পাশে নিজের রিসলিউট ডেস্কে বসেছিলেন ট্রাম্প

বদলাল ট্রাম্পের ডেস্ক, নেপথ্যে কি মাস্ক-পুত্র
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে গিয়েছিলেন ধনকুবের এলন মাস্ক। সঙ্গে চার বছরের সন্তান। সেখানে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলছিলেন টেসলা কর্তা। পাশে নিজের রিসলিউট ডেস্কে বসেছিলেন ট্রাম্প। সেই সময় মাস্কের ছেলে ‘এক্স’ ট্রাম্পের ডেস্কের পাশেই দাঁড়িয়েছিল। সেখানে একমনে তাকে নাকে আঙুল দিয়ে ময়লা খুঁটে বের করে ট্রাম্পের ডেস্কে মুছতে দেখা যায়। এই ঘটনা ধরা পড়ে ক্যামেরাতেও। 
Advertisement
এই ঘটনার পরই ট্রাম্পের নির্দেশে রিসলিউট ডেস্ক বদলে ফেলা হয়। হঠাৎ ১৪৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী টেবিল বদল কেন? এব্যাপারে ট্রাম্প জানিয়েছেন, সাময়িকভাবে সেটি বদলানো হয়েছে। যদিও অনেকেই বলতে শুরু করেছেন, মাস্কের ছেলের নাকের ময়লা মোছার কারণেই বদলে দেওয়া হয়েছে ওই টেবিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ