Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কাবুলের কাছে স্কুলে গ্রেনেড হামলা, জখম ৫০ শিশু

আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলের কাছে ভয়াবহ গ্রেনেড হামলা। সোমবারের এই ঘটনায় আহত কমপক্ষে ৫০ শিশু।

কাবুলের কাছে স্কুলে গ্রেনেড হামলা, জখম ৫০ শিশু
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলের কাছে ভয়াবহ গ্রেনেড হামলা। সোমবারের এই ঘটনায় আহত কমপক্ষে ৫০ শিশু। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাস্থলটি মূলত হাজারি সম্প্রদায় অধ্যুষিত। তাঁদের মধ্যে অধিকাংশই শিয়া। দেশজুড়ে বারবার অত্যাচারের শিকার হয়েছেন এই সম্প্রদায়ের মানুষ। অতীতে বারবার তাঁদের নিশানা বানিয়েছে আইএস। একইসঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের হাতেও নিপীড়িত হয়েছে। ২০২১ সালের মে মাসে কাবুলের একটি স্কুলে তিনটি বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। পরে জানা যায়, প্রত্যেকেই হাজারি সম্প্রদায়ের মানুষ। এদিকে সোমবারের ঘটনার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের আফগানিস্তান বিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ রিচার্ড বেনেট। মঙ্গলবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ফের একবার কাবুলের হাজারি সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলকে নিশানা করা হল। অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ