নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শীতের মিঠেকড়া রোদ্দুর মানেই মেলার স্বাদ। ফি বছর লক্ষ লক্ষ মানুষ মুখিয়ে থাকে নিউটাউনের ইকোপার্কে রাজ্য হস্তশিল্প মেলার দিকে। কিন্তু এবার ইকোপার্কে এই মেলা বন্ধ হয়ে গেল! প্রশাসন সূত্রের খবর, ইকোপার্কের বদলে মেলা হবে নিউটাউনের সেন্ট্রাল মল চত্বরে। তবে, ইকোপার্কের তুলনায় জায়গাটি ছোট। ফলে, সমস্ত শিল্পীর অংশগ্রহণ, দর্শনার্থীদের ভিড় সামলানো এবং পার্কিং নিয়েও সমস্যা হতে পারে। যদিও প্রশাসনের দাবি, যাবতীয় সুষ্ঠু ব্যবস্থাই করা হচ্ছে।
Advertisement
রাজ্য সকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আয়োজনে প্রতিবার শীতের মরশুমে এই মেলা হয়। মেলাটি প্রথম দিকে হতো ময়দানে। পরে স্থান বদল হয়ে আসে সায়েন্স সিটির মিলন মেলা প্রাঙ্গণে। বছর আটেক আগে সেখান থেকে উঠে যায় ইকোপার্কের ১ নম্বর গেট চত্বরে। গতবছর সাত হাজার শিল্পী তাঁদের সামগ্রী নিয়ে মেলায় আসেন। দর্শক-ক্রেতা হয়েছিল প্রায় ১০ লক্ষ।
প্রসঙ্গত, এই মেলার পাশেই রয়েছে দুটি প্রেক্ষাগৃহ। সেখানে বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠান হয়। ব্যাপক জনসমাগমের কারণে তৈরি হয় যাতায়াতের সমস্যা। যদিও ১ নম্বর বাদ দিয়ে, ৩ এবং ৬ নম্বর গেট দিয়েও ওই বাড়িতে পৌঁছনো সম্ভব। আগামী ২২ নভেম্বর থেকে এবছরের মেলা ইকোপার্কে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, জায়গা সংক্রান্ত সমস্যাতেই ইকোপার্কে তা বন্ধ হয়েছে। তবে, মেলাটি বন্ধ হচ্ছে না। আগামী ১৮ জানুয়ারি ওই মেলা শুরু হবে সেন্ট্রাল মল চত্বরে। প্রয়োজনে সার্ভিস রোডও ব্যবহার করা হবে।