নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা থানা এলাকার জহুরা বাজারে এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। মৃতার নাম রূপা মজুমদার (৪১)। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিস। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, ওই বধূর নয় বছরের এক কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক অশান্তিতে ভুগছিলেন তিনি। তার জেরেই আত্মহত্যা করে থাকতে পারেন।



