সংবাদদাতা কল্যাণী: চাকদহ থানার পুমলিয়ার চটকাতলায় সোমবার সকালে ঘরের মধ্যে থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অর্পিতা দাস (২৭)। ওই বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম তন্ময় দাস। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। এদিন সকালে প্রতিবেশীরা ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চাকদহ থানার পুলিস পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে অর্পিতার পরিবার তাঁর স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ করেন। অভিযোগকারীদের দাবি, ওই বধূর উপর তাঁর স্বামী মানসিক ও শারীরিক অত্যাচার করতো। অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করে পুলিস।



