Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভার আসন্ন অধিবেশনে পেশ  হবে জিএসটি, পুরসভা বিল

বিধানসভার আসন্ন অধিবেশনে পেশ  হবে জিএসটি, পুরসভা বিল
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় আসন্ন শীতকালীন অধিবেশনে আসতে চলেছে জিএসটি এবং পুরসভা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিল। সোমবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এই বিলগুলির বিষয়ে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।  অধিবেশন শুরু হচ্ছে ২৫ নভেম্বর। চলবে দিন দশেক। ২৬ নভেম্বর সংবিধানের উপর আলোচনা হওয়ার কথা। স্পিকার বলেন, সংবিধানে কী বলা আছে, তা সকলের জানা উচিত। ভারতের সংবিধানই পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান। ফলে তার সম্পর্কে বিধায়কদের অবগত থাকা কর্তব্য। শুধু অধিকার চাইব, কর্তব্য করব না, এটা ঠিক নয়।পুরসভা সংক্রান্ত বিলের সম্ভাব্য বিষয়বস্তু নিয়ে সদস্যদের মধ্যে বিস্তর চর্চা চলছে। পুরসভার বিল্ডিং প্ল্যান কিংবা পরিষেবা সংক্রান্ত কোনও বিষয়, নাকি পুরভোট—কোনটি বেশি গুরুত্ব পাবে তা নিয়েই কথাবার্তা চলছে বিধানসভার অন্দরে। অধিবেশন শুরুর আগে, ২৩ নভেম্বর জানা যাবে রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল। তাই সদ্য নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণের বিষয়টিও প্রাক অধিবেশন চর্চায় গুরুত্ব পাচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ