Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভায় আম্বেদকরকে শ্রদ্ধা

বিধানসভায় আম্বেদকরকে শ্রদ্ধা
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের ৬৮তম প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাল পশ্চিমবঙ্গ বিধানসভা। শুক্রবার বিধানসভায় আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, প্রধান সচিব সুকুমার রায় সহ অন্যান্য আধিকারিকরা। বিধানসভার লবিতে আম্বেদকরের ছবিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বিধায়করা। প্রসঙ্গত, সংবিধানের ৭৫ বছর পূর্তিতে চলতি বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। তা নিয়ে দু’দিন আলোচনা হয় অধিবেশনে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ